বাসন্তীতে তৃণমূল ও যুব তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, একজনকে গুলি করে খুনের অভিযোগ

বাসন্তীতে তৃণমূল ও যুব তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ। তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ। নিহতের নাম আমির আলি সর্দার।  স্থানীয়দের অভিযোগ, এলাকায় দু’পক্ষের মধ্যে বোমাবাজি চলছিল। সেই সময় আমির বাজার করতে বেরিয়েছিলেন। তখনই তিনি গুলিবিদ্ধ হন। গোষ্ঠীদ্বন্দ্বের কথা কার্যত স্বীকার করে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তথা আহ্বায়ক আব্দুল মান্নান গাজির অভিযোগ, এলাকা দখলের জন্যই এই সংঘর্ষ। সিপিএম থেকে এসে যুব তৃণমূলে যোগ দেওয়া কর্মীদের দিকেই আঙুল তুলেছেন তিনি। তবে যুব তৃণমূলের পাল্টা দাবি, গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু তাজা বোমা। ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে ৯ জনকে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola