পেঁয়াজ কেজি প্রতি ১২০ টাকা, সুফল বাংলায় পাওয়া যাচ্ছে ৫৯ টাকায়
পেঁয়াজের দাম কেজি প্রতি ১২০ টাকা ছুঁল। এই পরিস্থিতিতে ৫৯ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করছে সুফল বাংলা। এরই মধ্যে চলছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান। সল্টলেকের বিভিন্ন বাজারে আজ ইবি নির্দেশ দিয়েছে, আগামী কাল থেকে বিক্রেতাদের সবজির দামের তালিকা টাঙাতে হবে।