Parakram Diwas: 'এই সরকার শুধু সাম্প্রদায়িকতা-দাঙ্গা বোঝে, নেতাজিকে বোঝে না', পরাক্রম দিবস প্রসঙ্গে কেন্দ্রকে কটাক্ষ নরেন চট্টোপাধ্যায়ের

আজ সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, এবছর থেকে শুরু করে প্রতি বছর ২৩ জানুয়ারি নেতাজির (Netaji Subhas Chandra Bose) জন্মদিন পরাক্রম দিবস হিসেবে পালন করা হবে। আজ এই সিদ্ধান্ত ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এপ্রসঙ্গে ফরোয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায় বলেন, "নেতাজির জন্মদিন দেশপ্রেম দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার নিয়ে রেখেছিল। পরাক্রম দিবস নয়, সেটাই পালন করা উচিত। নেতাজির মতো এমন দেশপ্রেমী আর কেউ জন্মাননি। এই সরকারের এসব জ্ঞান নেই, এই সরকার শুধু সাম্প্রদায়িকতা-দাঙ্গা বোঝে, দেশের সম্পত্তি বিক্রি বোঝে, সুভাষচন্দ্রকে এরা বোঝে না। এর তীব্র প্রতিবাদ করছি।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola