জেল হেফাজতে অসুস্থ হওয়ার পর হাসপাতালে মৃত্যু পটাশপুরের বাসিন্দা বিজেপি কর্মীর, তুঙ্গে বিতর্ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Oct 2020 08:42 AM (IST)

পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিজেপির অভিযোগ, থানায় তাদের কর্মীকে বেধড়ক পেটায় পুলিশ তার জেরেই মৃত্যু। অভিযোগ অস্বীকার পুলিশের। দলীয় কর্মীর মৃতদেহ নিয়ে কলকাতায় মিছিল বিজেপির।