করোনা আবহে ফের রোগী প্রত্যাখ্যান, দুর্ঘটনায় গুরুতর আহত যুবককে ফেরাল ৫ হাসপাতাল!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Aug 2020 10:52 PM (IST)

করোনা আবহে ফের রোগী প্রত্যাখ্যান। তিন সরকার ও দুই বেসরকারি হাসপাতালে গেলেও চিকিৎসা হয়নি বলে অভিযোগ। শেষে বারাসাত জেলা হাসপাতালে বেড পান দুর্ঘটনায় গুরুতর আহত দত্তপুকুরের যুবক। ফেরানোর অভিযোগ মানতে চায়নি দুই হাসপাতাল।