লকডাউন কার্যকর করতে গিয়ে বীরভূমে ‘আক্রান্ত’ পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 May 2020 02:55 PM (IST)

লকডাউন চলাকালীন এলাকায় টহল দিতে গিয়ে বীরভূমে আক্রান্ত পুলিশ। ছোঁড়া হল ইট। পুলিশের বাইক ভাঙচুর করার অভিযোগও উঠেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। যদিও অভিযুক্তরা এখনও অধরা।