পরিযায়ী শ্রমিকদের ফেরাতে যথেষ্ট উদ্যোগী নয় রাজ্য, দাবি রাহুল সিনহার, পাল্টা খোঁচা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের

বাড়ি ফিরতে পারছেন না পরিযায়ী শ্রমিকরা। আর তার মধ্যেই শ্রমিক স্পেশাল ট্রেন নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি সংঘাত। পরিযায়ী শ্রমিকদের ফেরাতে যথেষ্ট উদ্যোগী নয় রাজ্য, দাবি বিজেপি নেতা রাহুল সিনহার। এতদিন কোথায় ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? পাল্টা খোঁচা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের। শনিবার রেলমন্ত্রকের ট্যুইটে দাবি করা হয়, পশ্চিমবঙ্গের জন্য ১৬ টি ট্রেনের দরকার। ৬টি ট্রেনের আবেদন করা হলেও রাজ্য সরকারের তরফে সাড়া মেলেনি। অন্যদিকে রেলের ট্যুইটকে বিভ্রান্তিমূলক ও ভুল বলে দাবি করেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola