BJP-তে যোগদানের পর সুযোগ সন্ধানী আখ্যা দিয়ে Rathin Chakraborty-র নামে পোস্টার, Prabir Ghoshal-এর কালি লাগালো TMC কর্মীরা

গতকালই দিল্লিতে গিয়ে বিজেপিতে (BJP) তৃণমূলের নেতা, বিধায়করা। এরপরই মীরজাফর আখ্যা দিয়ে দলত্য়াগীদের বিরুদ্ধে পোস্টার পড়ল। আজ সকালে মধ্য হাওড়ার কাসুন্দিয়া রোডে হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে (Rathin Chakraborty) সুযোগ সন্ধানী আখ্যা দিয়ে পোস্টার দেখা যায়। তাঁর বাড়ির সামনেই হাওড়ার নাগরিক সমাজের নামে লাগানো হয়েছে পোস্টারগুলি। এই নিয়ে রথীন চক্রবর্তীর প্রতিক্রিয়া এখনও মেলেনি। অন্যদিকে উত্তরপাড়া বিধানসভা এলাকার ধাধরা মোড়ে প্রবীর ঘোষালের (Prabir Ghoshal) ছবিতে কালি লাগিয়ে দিলেন তৃণমূল (TMC) কর্মীরা। এলাকায় প্রতিবাদ মিছিলও করে তৃণমূল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola