রেলে বেসরকারিকরণের অভিযোগে রাজ্য জুড়ে তৃণমূলের অবস্থান-বিক্ষোভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Jul 2020 05:48 PM (IST)

রেলে বেসরকারিকরণের অভিযোগে রাজ্য জুড়ে তৃণমূলের অবস্থান-বিক্ষোভ কর্মসূচি। রেলের বেসরকারিকরণের প্রতিবাদে কলকাতায় তৃণমূলের বিক্ষোভ। এদিন খিদিরপুর চক্ররেল স্টেশনের কাছে বিক্ষোভ দেখান তৃণমূল নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূলের বিদায়ী কাউন্সিলর আনোয়ার খান-সহ স্থানীয় তৃণমূল নেতারা। টালিগঞ্জ স্টেশনের সামনে তৃণমূল সাংসদ মালা রায়ের নেতৃত্বে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা।