'যৌন নির্যাতনের অভিযোগ পেয়েও নীরব সরকার, শিমুরালির সরকারি হোমে যেতে পুলিশি বাধার মুখে লকেট

ফের পুলিশি বাধার মুখে দুই বিজেপি সাংসদ। সরকারি হোমে পৌঁছাতে একাধিকবার বাধা দিল পুলিশ। পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি সাংসদরা। রবিবারের এই ছবি পুরুলিয়ার শিমুলিয়ায়। সম্প্রতি পুরুলিয়ার এই সরকারি হোমে আবাসিকদের যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। পুরুলিয়ার জেলা আদালত সূত্রে খবর, ২৪ ডিসেম্বর এই সরকারি হোমের দুই নাবালিকা আদালতে অভিযোগ করে। কিন্তু এতদিন পেরিয়ে গেলেও অভিযুক্তরা অধরা। এরই প্রতিবাদে রবিবার সরকারি হোম যাওয়ার কথা ছিল বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) ও জ্যোতির্ময় সিংহ মাহাতোর। কিন্তু রাস্তাতেই তাদের আটকে দেয় পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola