ক্লাবের গণ্ডগোল মেটাতে গিয়ে রহড়ায় আক্রান্ত পুলিশ! ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার ১২

দু’পক্ষের ঝামেলা মেটাতে গিয়ে রহড়ায় আক্রান্ত পুলিশ। গতকাল রাতে রুইয়া পশ্চিমপাড়ায় একটি ক্লাবে গণ্ডগোল বাধে। পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি সামাল দিতে রহড়া থানার এসআই অশোক দে এবং এক কনস্টেবল মার খান। তাঁদের বাঁশ দিয়ে মারা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের মুক্তির দাবিতে আজ থানার সামনে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের তাড়া করে পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola