রায়গঞ্জে সহকর্মীর গুলিতে নিহত দুই বিএসএফ জওয়ান, আত্মসমর্পণ অভিযুক্তর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Aug 2020 01:28 PM (IST)

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সহকর্মীর গুলিতে নিহত দুই বিএসএফ জওয়ান। আত্মসমর্পণ অভিযুক্ত জওয়ানের। গতকাল রাত সাড়ে ৩ টে নাগাদ ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশের মালদা খন্ড সীমান্তে।