ফের মন্ত্রিসভার বৈঠকে গরহাজির রাজীব বন্দ্যোপাধ্যায়, জল্পনা তুঙ্গে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Jan 2021 05:22 PM (IST)

ফের মন্ত্রিসভার বৈঠকে গরহাজির রাজীব বন্দ্যোপাধ্যায়। পরপর চারটি মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত রাজীব। অসুস্থ থাকায় অনুপস্থিত, ঘনিষ্ঠমহলে জানালেন রাজীব। রাজ্যের আরও ৪ মন্ত্রীও মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত। অরূপ রায়, সুজিত বসু, গৌতম দেব অনুপস্থিত। ‘করোনার জন্য আসতে পারেনি উত্তরবঙ্গের মন্ত্রীরা। কলকাতায় নেই দমকলমন্ত্রী সুজিত বসু।’ থবর নবান্ন সূত্রে। মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত পার্থ চট্টোপাধ্যায়ও।