বাংলার মানুষের উন্নয়নই এখন আমার ধ্যান-জ্ঞান, বিজেপিতে যোগ দিয়ে বললেন Rajib Banerjee

শুভেন্দু অধিকারীর পর রাজীব বন্দ্য়োপাধ্যায় (Rajib Banerjee)। তৃণমূলের (TMC) আরও এক হেভিওয়েটকে দলে টানল বিজেপি। তাঁর সঙ্গেই বিজেপিতে (BJP) যোগ দিলেন দুই বিধায়ক বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya), ও প্রবীর ঘোষাল (Prabir Ghoshal), অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী (Rathin Chakraborty) এবং রানাঘাট পুরসভার অপসারিত পুর প্রশাসক ও প্রাক্তন বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় (Parthasarathi Chatterjee)। শনিবার অমিত শাহের সঙ্গে দেখা করে তাঁর বাড়িতেই আনুষ্ঠানিকভাবে দল বদল করেন এই ছয়জন। শনিবার বিকেলে অমিত শাহের পাঠানো চার্টাড বিমানে একসঙ্গে দিল্লি যান রাজীব বন্দ্য়োপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী এবং  পার্থসারথী চট্টোপাধ্যায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola