Rajib Banerjee: তৃণমূল ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠালেন ইস্তফাপত্র

মন্ত্রিত্ব, বিধায়ক পদ থেকে ইস্তফার পর এবার তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠালেন ইস্তফা। সোশ্যাল মিডিয়াতে নিজের প্রোফাইলেও যে পদত্যাগপত্র আপলোড করেছেন তিনি। এদিন সকালে বিধানসভায় গিয়ে রাজীব বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে আসেন অধ্যক্ষকে। এবার দল ছাড়ার ইস্তফাপত্রে তিনি লিখেছেন, মানুষের সেবা করতে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। জল্পনা, ৩১ তারিখ অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিতে পারেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola