Reporter Stories: নদিয়ার চটকাতলা গ্রামে অজানা জন্তুর আতঙ্ক, গ্রামে তল্লাশি বনদপ্তরের

এবার নদিয়ার শান্তিপুরের ফুলিয়ার চটকাতলা গ্রামে অজানা জন্তুর আতঙ্ক। গ্রামবাসীদের দাবি, সন্ধে হলেই শোনা যাচ্ছে গর্জন। সকালে ফাঁকা মাঠের মধ্যে পড়ে থাকতে দেখা যাচ্ছে বিড়াল বা কুকুরের বাচ্চার হাড়গোড়। আতঙ্কিত গ্রামবাসীরা চারদিন ধরে রাতপাহারা দিচ্ছেন। খবর পেয়ে ২ দিন ধরে গ্রামে তল্লাশি চালায় বন দফতর। তবে কোনও অজানা জন্তুর দেখা মেলেনি বলে বন দফতর সূত্রে খবর। এর আগে বাঁকুড়ার বারিকুল ও ঝাড়গ্রামে বাঘের আতঙ্ক দেখা দেয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola