আগ্নেয়াস্ত্র দেখিয়ে কর্মীদের আটকে রেখে উত্তরপাড়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Jun 2020 09:15 PM (IST)

উত্তরপাড়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে দুঃসাহসিক ডাকাতি। আগ্নেয়াস্ত্র দেখিয়ে কর্মীদের আটকে রেখে লুঠ। ডাকাতির ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। বাইকে করে ৩ দুষ্কৃতী এসেছিল বলে প্রত্যক্ষদর্শী সূত্রে খবর। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। তল্লাশি জারি পুলিশের।