হাওড়ার জগাছায় স্বর্ণ ঋণদানকারী সংস্থায় 'ডাকাতি', কয়েক কেজি সোনার গয়না লুঠ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Oct 2020 06:15 PM (IST)

হাওড়ার জগাছায় স্বর্ণ ঋণদানকারী সংস্থায় 'ডাকাতি'। সংস্থার কর্মীদের মারধর করে অবাধে লুঠপাট। সব মিলিয়ে কয়েক কেজি গয়না লুঠের অভিযোগ উঠেছে। দুপুর ২টো নাগাদ, মাস্ক পরা ৪-৫ জন সশস্ত্র দুষ্কৃতী হানা দেয় বলে অভিযোগ কর্মীদের।