Rudranil Ghosh: 'বিজেপিতে এলে কতদিন থাকবেন?' সমালোচনার সুরে রুদ্রনীলকে প্রশ্ন সহকর্মীদের 

এক সময় ছিলেন বাম মনোভাবাপন্ন, তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে দেখা গিয়েছে রুদ্রনীল ঘোষকে। আর এখন বিজেপি যোগের জল্পনা বাড়িয়েছেন এই অভিনেতা। তাঁর এই অবস্থান বদল ঘিরে সমালোচনায় সরব সহকর্মীরা। তাঁদের মধ্যে অনেকে আবার সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপিতে এলে কতদিন থাকবেন? প্রশ্ন তাঁর সহকর্মীদের

 অনেকে বলছেন, রুদ্রনীল ঘোষের বিজেপিতে যোগ দেওয়াটা এখন স্রেফ সময়ের অপেক্ষা! অভিনেতা নিজেও সেই জল্পনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না। কিন্তু, একদা বাম মনোভাবাপন্ন এবং তারপর তৃণমূল ঘনিষ্ঠ রুদ্রনীল ঘোষ এবার বিজেপিতে এলেও, তাঁর আদর্শগত স্থিরতা কতটা? তা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁর অভিনয় জগতের এক সতীর্থ, যাঁরা আগেই বিজেপিতে নাম লিখিয়েছেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola