'মমতাকে ক্ষমতাচ্যুত করতে কেন্দ্র ক্ষমতার অপব্যবহার করছে', বিজেপিকে আক্রমণ সঞ্জয় রাউতের

'মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে কেন্দ্র যেভাবে ক্ষমতার অপব্যবহার করছে তা দুঃখজনক।' তৃণমূলের পাশে দাঁড়িয়ে দলীয় মুখপত্র সামনায় আক্রমণ করলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut)। তিনি বলেন, 'দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বড় মাপের সমাবেশ ও রোড শো চলছে। একই সঙ্গে করোনার প্রকোপ এড়াতে মহারাষ্ট্রের মতো রাজ্যে নৈশ কার্ফু জারি করতে হচ্ছে। শাসকরা বিধি লঙ্ঘন করে, জনগণ তার মূল্য চোকায়।' পাল্টা দিলীপ ঘোষ (Dilip Ghosh) এই প্রসঙ্গে বলেন, যারা নিজেদের প্রাদেশিকতার বলে তারাই এই কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে বাংলার বাইরে নিয়ে যেতে চাইছেন। এরা আজ বিজেপিকে (BJP) ভয় পাচ্ছেন। দেশের সব জায়গায় বিজেপি আছে। এখন দেশ সবচেয়ে বেশি সংগঠিত ও সুরক্ষিত। সঞ্জয় রাউতরা যে ধরনের বিচ্ছিন্নতার রাজনীতি শুরু করেছেন তাতে মমতার সঙ্গেই মিলবে। এই জন্যই তারা বিজেপির সঙ্গে থাকতে পারেনি। কারণ আমরা সারা ভারতের কথা বলি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola