'রবীন্দ্রনাথকে নিয়ে ব্যবসা করেছে তৃণমূল', বিস্ফোরক দিলীপ, 'নূন্যতম বুদ্ধি থাকলে একথা বলতে না', পাল্টা সৌগত

আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেস (TMC) ও মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করেন। "তৃণমূল বিশ্বভারতীকে ভাঙিয়েও খেয়েছে। সেখানে তাদের নেতারা গিয়ে দাদাগিরি করছেন, লুঠপাট করছেন। এমনকী দেওয়াল ভেঙে নিয়ে দেওয়াল ভাঙার চেষ্টা করছেন। যা কিছু অনৈতিক কাজ চলছে, তার পিছনে রয়েছেন তৃণমূলের নেতারা। এটা মানুষও বুঝতে পেরেছে। এতদিন কেউ বলত না, কিন্তু এখন যখন আমরা সব প্রকাশ করছি, তখন তৃণমূলের অসুবিধা হচ্ছে," আক্রমণ দিলীপ ঘোষের। অন্যদিকে তাঁর কথার বিরোধীতা করেছেন তৃণমূল (TMC) নেতা সৌগত রায় (Saugata Roy)। তিনি বলেন, 'রবীন্দ্রনাথকে নিয়ে দিলীপ ঘোষ কিছু বলেছেন, এটাই আমার আশ্চর্য লাগছে। কারণ ওঁর স্কুলিংটা পুরো RSS-এ। আমি জানতে চাই RSS-এ ক্যাম্পে রবীন্দ্রনাথ পড়ানো হয় কি না। RSS-এর লোকদের রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু জানা নেই। ওঁর নূন্যতম বুদ্ধি থাকলে বুঝতেন রবীন্দ্রনাথের সঙ্গে ব্যবসা শব্দটা যুক্ত করা যায় না।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola