School Reopen: ১২ তারিখ থেকে স্কুল খোলার ভাবনা রাজ্যের, ক্লাস হবে শুধু নবম থেকে দ্বাদশের

২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি, করোনা আবহে ১১ মাস বন্ধ থাকার পর আগামী ১২ তারিখ থেকে রাজ্যের স্কুলগুলিতে ক্লাস চালু করার ভাবনা সরকারের। তবে শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু হতে পারে। এখনই চালু হচ্ছে না প্রাথমিক বিভাগ। গতবছরের শুরুতে করোনার থাবা চওড়া হওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। বর্তমানে কোভিড আক্রান্তের গ্রাফ অনেকটাই নিম্নমুখী। এসে গেছে করোনার (Corona) ভ্যাকসিনও। শেষমেশ স্বাস্থ্যবিধি মেনে স্কুল খোলার কথা ভাবছে সরকার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola