Sovan's Rally Live: বিজেপির মিছিল ঘিরে ওয়াটগঞ্জে উত্তেজনা, তৃণমূলের অস্থায়ী মঞ্চ থেকে ঢিল-জুতো ছোড়ার অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Jan 2021 05:15 PM (IST)

ওয়াটগঞ্জে বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা। মিছিলে ঢিল-জুতো ছোড়ার অভিযোগ। মিছিল-পথে পড়ে তৃণমূলের অস্থায়ী মঞ্চ। সেই মঞ্চ থেকে ঢিল ও জুতো ছোড়ার অভিযোগ উঠেছে। সেই মঞ্চে ফিরহাদ হাকিমের ছবি ছিল বলে অভিযোগ। পাল্টা বিজেপির পতাকা ছোড়া হয় মিছিল থেকে। দুই পক্ষকে নিয়ন্ত্রণে আনতে মোতায়েন বিপুল পুলিশ বাহিনী।