Corona Vaccination: দ্বিতীয় দফায় প্রায় ৭ লক্ষ কোভিশিল্ড আজ আসছে কলকাতায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jan 2021 01:25 PM (IST)

আজ রাজ্যে দ্বিতীয় দফায় আসছে কোভিশিল্ড কনসাইনমেন্ট। প্রায় ৭ লক্ষ কোভিশিল্ড পুনে থেকে কলকাতা বিমানবন্দরে আসছে। দুপুর পৌনে ৩টে নাগাদ কলকাতা বিমানবদনরে পৌছনোর কথা। পরিবহণ দফতরের ইনস্যুলেটেড ভ্যাকসিন ভ্যানে নিয়ে যাওয়া হবে এই টিকা। টিকা থাকবে বাগবাজারের মেডিক্যাল স্টোরে।