West Bengal Election 2021: 'শতাব্দী রায় তৃণমূলেই আছেন', সাংসদ-অভিনেত্রীর সঙ্গে সাক্ষাতের পর মন্তব্য কুণালের

'বেসুরো' শতাব্দীর (Satabdi Roy) মানভঞ্জনে এদিন তৃণমূল সাংসদের বাড়ি যান দলের নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। বৈঠক সেরে বেরিয়ে তিনি বলেন, 'উনি আমার পুরনো পরিচিত, বন্ধু। ওর সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম।' তাঁর দাবি, 'তৃণমূল কংগ্রেসে আমিও আছি, এখনও শতাব্দীও আছে।' গতকাল তৃণমূল সাংসদের ফেসবুক ফ্যান পেজের একটি পোস্ট ঘিরে জল্পনা বাড়ে। এদিন সকালে ফোনে খানিকটা দলের বিরুদ্ধেই কার্যত বিদ্রোহ ঘোষণা করেছিলেন তিনি। তারপরেই এই বৈঠক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola