West Bengal Elections 2021: পরিবারকে আক্রমণ করলে ছাড়ব না, শুভেন্দুর পাশে দাঁড়িয়ে কুণাল ঘোষকে হুঁশিয়ারি শিশির অধিকারীর

‘শুভেন্দুকে আক্রমণ করলে ছাড়ব না।’ কুণাল ঘোষকে হুঁশিয়ারি শিশির অধিকারীর। ‘একজন রিপোর্টার ১৬ লক্ষ টাকা বেতন পেতেন। এটা তো সারদার টাকা। ফেরত না দিলে কুণালকে ঘিরব।’ তৃণমূল মুখপাত্রকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদের। ‘শুভেন্দুর রাজনীতি আলাদা, কিন্তু পরিবার এক। ছেলেকে কিছু বললে ছেড়ে দেব?’ কুণালের আক্রমণ সম্পর্কে প্রতিক্রিয়া শুভেন্দুর বাবার। ‘যে তাঁকে মুখপাত্র করেছে, সে বুঝবে। পরিবারকে আক্রমণ করলে ছাড়ব না।’ শুভেন্দুর পাশে দাঁড়িয়ে মন্তব্য শিশির অধিকারীর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola