দলেই আমাদের সবসময় অপমান, বাধার মুখে পড়তে হচ্ছে, বললেন বৈশালী ডালমিয়া

মন্ত্রিত্ব-সহ দলীয় পদ ছাড়লেন লক্ষ্মীরতন শুক্ল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে পদ ছাড়লেন লক্ষ্মীরতন। ইস্তফা দিলেও বিধায়ক থাকতে চান লক্ষ্মীরতন। ‘খেলার জগতে ফিরতে চেয়েছেন লক্ষ্মীরতন। রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে।’ লক্ষ্মীরতন শুক্লের ইস্তফা গ্রহণ করে জানালেন মুখ্যমন্ত্রী।
ক্রীড়া প্রতিমন্ত্রিত্বের পদ ছাড়লেন লক্ষ্মীরতন শুক্ল। ‘যে কাজ করতে চাইতাম, তা করতে দেওয়া হয়নি।’ ঘনিষ্ঠমহলে এমনই জানিয়েছেন লক্ষ্মীরতন শুক্ল, খবর সূত্রের।
এ বিষয়ে তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া জানিয়েছেন, ‘আমার আর লক্ষ্মীর বিধানসভা কেন্দ্র পাশাপাশি। দলে কিছু নেতিবাচক মানসিকতার লোকজন আছে। তারা ক্রমাগত বিরক্ত করে যাচ্ছেন। কাজ করতে দেন না, কাজ করতে গেলে জ্বালাতন করেন, অকারণে বিধায়কদের খাটো করতে চান, দলের বিধায়কককেই ছোট করতে চান। অন্য দলের কেউ কোনওদিন আমাদের অপমান করেননি। আমাদের অপমান করেছেন প্রাক্তন কাউন্সিলর, ব্লক সভাপতিরা। কাল থেকেই হয়তো লক্ষ্মীকে বেইমান বলা শুরু হবে। আমার প্রশ্ন, যারা উইপোকার মতো কুরে কুরে দলটাকে নষ্ট করে দিচ্ছে, তারা বেইমান নয়? যাঁরা পুরনো কর্মীদের কাজ করতে দিচ্ছেন না, নতুন যোগ দেওয়া বা সক্রিয় কর্মীদের কাজ করতে দিচ্ছেন না, তাঁরা তো আরও বেশি বেইমান। শুধু আমি বা লক্ষ্মী না, আমরা সবাই বাধাপ্রাপ্ত। আমাদের কোনও সময়েই কাজ করতে দেওয়া হয় না। আমরা সবসময়ই বাধা পাই।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola