স্পেশাল ট্রেনে উঠে পড়ছিলেন সাধারণ যাত্রী! বাধা দিতেই বাধল লড়াই, আজ সোনারপুরে কড়া নিরাপত্তা

রেলকর্মীদের জন্য স্পেশাল ট্রেনে সাধারণ যাত্রী ওঠা নিয়ে গতকাল ধুন্ধুমার হয় সোনারপুর স্টেশনে। তার জেরে আজ সোনারপুর স্টেশনে কড়া নিরাপত্তা। শুধুমাত্র রেলকর্মীদেরই স্টেশনে ঢোকার অনুমতি। অশান্তি এড়াতে গেটে মোতায়েন রেল পুলিশ। গতকালের ঘটনার পর কমানো হয়েছে রেলের বগি। আজ চার বগির ট্রেন চালানো হচ্ছে। প্রতিটি বগিতে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আরপিএফ, জিআরপি। এছাড়াও স্টেশনে রয়েছেন বেশ কয়েকজন টিকিট পরীক্ষার্থী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola