একটু ভাল আছেন সৌমিত্র, রক্তচাপ ওষুধ ছাড়াই স্বাভাবিক, জানুন বিস্তারিত

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। অভিনেতার রক্তচাপ ওষুধ ছাড়াই স্বাভাবিক, খবর বেলভিউ হাসপাতাল সূত্রে। তাঁকে ব্যবহার করতে হচ্ছে না বাইপ্যাপও। অক্সিজেন দেওয়া হলেও, সাহায্য ছাড়াই নিচ্ছেন শ্বাস-প্রশ্বাস। তবে অভিনেতার তন্দ্রাচ্ছন্নভাব আছে এখনও, খবর বেলভিউ হাসপাতাল সূত্রে। কোভিড এনসেফ্যালোপ্যাথির কারণে ভর্তি আইটিইউ-তে। ফুসফুস, হৃদযন্ত্র, প্রস্টেটে আগে থেকেই আছে সমস্যা তাই প্রবীণ অভিনেতাকে নিয়ে বাড়তি সতর্ক চিকিত্সকরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola