সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও উন্নতি, সব রিপোর্ট সন্তোষজনক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Oct 2020 10:33 AM (IST)

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও উন্নতি। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, গতকাল রাতেও ভাল ঘুমিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। কথা বললে বুঝতে পারছেন অভিনেতা, দিচ্ছেন উত্তর। পরিচিতদের চিনতে পারছেন।রবীন্দ্রসঙ্গীত ও পছন্দের গান শুনছেন তিনি প্রবীণ অভিনেতা। তাঁর সমস্ত রিপোর্ট এখনও পর্যন্ত সন্তোষজনক বলে হাসপাতাল সূত্রে খবর।