এলাকা দখলকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, আহত উভয়পক্ষের ১০

এলাকা দখলকে কেন্দ্র করে ফের দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ। চেটুয়াখালি গ্রামে বোমাবাজি। গুলি চলারও অভিযোগ। আহত উভয়পক্ষের ১০। স্থানীয় সূত্রে খবর, এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল ও যুব তৃণমূল কর্মীদের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। আজ সকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় বোমাবাজি। গুলিও চলে বলে অভিযোগ। ঘটনাস্থলে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola