Sovan-Baishakhi's Road Show: 'শোভন চট্টোপাধ্যায়ের রোড শো', দলীয় নির্দেশে কর্মসূচিতে যাচ্ছেন না 'অভিমানী' বৈশাখী

শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) রোড শো শুরু হওয়ার আগেই তাল কাটল। আজকের রোড শোয়ে যাচ্ছেন না বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)। আজকে সকালে সিদ্ধান্ত হয়েছে যে শোয়ে যাচ্ছেন না বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কেন যাবেন না তা নিয়ে যদিও ধন্দ্ব তৈরি হয়েছে। সূত্রের খবর, রাজ্য বিজেপি নেতৃত্বের তরফেই জানানো হয়েছে যাতে আজকের রোড শোয়ে যেন শুধু শোভন চট্টোপাধ্যায়ই থাকেন। আজকের এই রোড শোয়ের পুলিশি অনুমতি দেয়নি পুলিশ। তবে রোড শো যে হবেই, সে বিষয়ে অনড় BJP। তবে আজকের এই ঘটনা আগামী সময়ে রাজনীতিতে কোনও প্রভাব ফেলবে কি না, তা সময়ের অপেক্ষা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola