West Bengal Elections 2021: বিজেপি সদর কার্যালয়ে শোভন-বৈশাখী

‘সব সীমা ছাড়িয়ে ফোনে আড়িপাতা হচ্ছে।’ ফোনে আড়িপাতা নিয়ে বিস্ফোরক অভিযোগ শোভন চট্টোপাধ্যায়ের। ‘তৃণমূল যাদের পায়ের তলার মাটি কেড়ে নিয়েছে, তাদের পাশে থাকবে বিজেপি। তৃণমূল গায়ের জোর দেখাতে চাইলে ব্যবস্থা নেবে বিজেপি। গায়ের জোরে উনিশের ভোট করেছে তৃণমূল কংগ্রেস। খোলা হাওয়ায় কাজ করার জন্য অনেকে যোগাযোগ করছেন। সারদা-রোজভ্যালিতে কী ভূমিকা ছিল, সবাই জানেন।’ চিটফান্ড নিয়ে কুণাল ঘোষকে আক্রমণে শোভন। ‘যিনি টাকা নিয়ে অভিযোগ করছেন, তিনিই জেলে গিয়েছিলেন। পকেটমারকে ধরে এনে মুখপাত্র করা হয়েছে। নারদকাণ্ডের সময় তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন কেডি সিংহ। যাঁরা বলছেন, কে ডির সঙ্গে তৃণমূলের যোগাযোগ নেই, মিথ্যে বলছেন। তৃণমূল কংগ্রেস কী আজ পর্যন্ত কে ডি সিংহকে বহিষ্কার করেছে? প্রকৃত সত্য কী, সব জেনে গিয়েছেন বাংলার মানুষ,’ দাবি শোভনের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola