বিজেপির কর্মসূচিতে অবশেষে অংশগ্রহণ Sovan Chatterjee-Baishakhi Banerjee-র সোমবার কলকাতায় র‌্যালি

অবশেষে বিজেপির (BJP) হয়ে রাস্তায় নামছেন শোভন চট্টোপাধ্যায় (Sovon Chatterjee) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishaki Banerjee)। সোমবার কলকাতায় র‌্যালি (Rally) করবেন বিজেপির (BJP) কলকাতা জোনের নতুন পর্যবেক্ষক শোভন। কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) ছাড়াও র‌্যালিতে থাকবেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যদিও বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল (TMC)। বিজেপিতে যোগ দিয়ে ইতিমধ্যেই নিজের দলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার গেরুয়া শিবিবের হয়ে কর্মসূচিতে অংশ নিয়ে কি তৃণমূলকে নিশানা করবেন শোভনও? উত্তর মিলবে সোমবার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola