West Bengal Elections 2021: বেহালার মানুষ যখন রায় দেবেন, তখন গুণে দেখবেন, পার্থকে কটাক্ষ শোভনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Feb 2021 09:29 PM (IST)

আজ দুপুর একটায় বেহালার ২৯ পল্লি থেকে জেমস লং সরণী হয়ে ঠাকুরপুকুরের থ্রিএ বাসস্ট্যান্ড পর্যন্ত র্যালি করেন পার্থ চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন রত্না চট্টোপাধ্যায়ও। এই র্যালি শেষ হতেই, বিকেল সাড়ে চারটেয় ১৪ নম্বর বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু করেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাঁদেরও গন্তব্য ছিল ঠাকুরপুকুরের থ্রিএ বাসস্ট্যান্ড।
বিজেপি শীর্ষ নেতৃত্ব টিকিট দিলে বেহালা পূর্ব থেকেই লড়বেন শোভন চট্টোপাধ্যায়। দাবি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। কে দাঁড়াবে বড় কথা নয়, বেহালা পূর্বে গেরুয়া শিবিরই জিতবে। দাবি শোভন চট্টোপাধ্যায়ের।
এদিন বক্তব্য রাখতে গিয়ে পুরনো দিনের কথা স্মরণ করেন শোভন। পাশাপাশি তিনি পার্থকে কটাক্ষ করে বলেন, ‘যিনি বলেন, প্রভাব পড়বে না, তাঁকে বুঝিয়ে দিই, প্রভাবটা কী পড়বে, না পড়বে। নির্বাচন ঘোষণা হতে আর কয়েকদিন বাকি।’