West Bengal Election 2021: শুভেন্দু-রাজীব দুজনের গলায় মোদি-শাহের প্রশংসা, আক্রমণের নিশানায় তৃণমূলনেত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Jan 2021 10:12 PM (IST)

শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়, দুজনের গলায় একসুর। হাওড়ার ডুমুরজলার মঞ্চ থেকে দু'জনেই প্রশংসা করলেন নরেন্দ্র মোদি আর অমিত শাহের। আক্রমণ শানালেন পুরনো দল এবং তৃণমূল নেত্রীকে। এ নিয়ে স্টুডিও আলোচনায় রাজনীতিবিদ ও বিশ্লেষকরা।