Suvendu Adhikari-র পথেই কি হাঁটবেন Laxmi Ratan Shukla? রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন

বিধানসভা ভোটের আগেই রাজ্য মন্ত্রিসভা থেকে লক্ষ্মী বিদায়। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পর এবার মন্ত্রীত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্ল (Laxmi Ratan Shukla)। হাওড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পদও ছাড়লেন তিনি। শুধু বিধায়ক পদ ছাড়লেন না লক্ষ্মীরতন। আর লক্ষ্মীরতন শুক্লর এই চমকে দেওয়া পদক্ষেপের জেরে বিধানসভা ভোটের মুখে ফের চরম অস্বস্তিতে তৃণমূল। ২৭ নভেম্বর মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন শুভেন্দু অধিকারী। তারপর অমিত শাহের (Amit Shah) উপস্থিতিতে তিনি যোগ দেন বিজেপিতে। এবার মন্ত্রীত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্ল। এবার কি তিনিও বিজেপির পথে?

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola