শান্তিনিকেতন: স্থানীয়দের অভিযোগ পেয়ে বিশ্বভারতীর হাত থেকে রাস্তা ফেরত নিল রাজ্য সরকার

আজ থেকে শ্রীনিকেতন এবং শান্তিনিকেতনের রাস্তা রাজ্য সরকারের। বিশ্বভারতীর কাছ থেকে রাস্তা ফেরত নিচ্ছে পূর্ত দফতর। শান্তিনিকেতন থেকে শ্রীনিকেতন যাওয়ার রাস্তা বিশ্বভারতী বন্ধ করে দেয় অভিযোগ করে কয়েকজন আশ্রমিক রাজ্য সরকারকে চিঠি লেখেন। এরপরই রাস্তা ফেরত নেওয়ার সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানিয়েছেন, চিঠি দিয়ে বিশ্বভারতীকে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে, এর ফলে আশ্রমিকদের সমস্যা মিটে যাবে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে আশ্রমিকদের বাড়ি গিয়ে তাঁদের সঙ্গে কথা বলা শুরু হয়ে গিয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola