ট্রেন চালুর আগে ডিএম-এসপিদের সঙ্গে বৈঠকের পর একগুচ্ছ নিয়ম ঘোষণা রাজ্যের
রাজ্য়ে লোকাল ট্রেন চালু নিয়ে ১০ জেলার ডিএম-এসপিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব। একাধিক বিষয় আলোচনা হয়েছে এই বৈঠকে। জানানো হয়েছে, ভিড় নিয়ন্ত্রণে স্টেশনের বাইরে মোতায়েন থাকবে প্রচুর পুলিশ। প্ল্যাটফর্মের গেটের মুখে থাকবে বিপর্যয় মোকাবিলা বাহিনী। গেটে থাকবে ৪-৬জন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য। স্টেশনে ঢোকার মুখে থার্মাল চেকিং করা হবে। মাস্ক বাধ্যতামুলক করা হয়েছে। আগামীকাল বিডিও, ওসিদের সঙ্গে বৈঠক করববেন ডিএম-এসপিরা।