পাগড়ি-বিতর্কে ট্যুইট স্বরাষ্ট্রদফতরের, ‘ট্যুইট করে দোষ ঢাকা যাবে না’, কটাক্ষ দিলীপের
পাগড়ি বিতর্কে এবার ট্যুইট স্বরাষ্ট্র দফতরের। পাগড়ি-বিতর্কে এবার ট্যুইট স্বরাষ্ট্র দফতরের। ‘বাংলায় শিখ ভাইবোনেরা শান্তিতে আছেন। আমরা তাঁদের ধর্মীয় বিশ্বাসকে শ্রদ্ধা করি। সম্প্রতি বেআইনি বিক্ষোভে একটি ঘটনা ঘটে। বেআইনি অস্ত্র সহ একজনকে গ্রেফতার করা হয়। সেই ঘটনাকে বিকৃত করে দেখানো হচ্ছে। নির্দিষ্ট স্বার্থে বিষয়টিকে সাম্প্রদায়িক রং দেওয়া হচ্ছে। সংকীর্ণ স্বার্থে সাম্প্রদায়িক রং দিচ্ছে একটি রাজনৈতিক দল। বাংলা এটা বিশ্বাস করে না। পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ করেছে। শিখ সম্প্রদায়ের প্রতি রাজ্য সরকার পূর্ণ শ্রদ্ধাশীল।’ ট্যুইট স্বরাষ্ট্র দফতরের।
এপ্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, যেভাবে এক সুরক্ষাকর্মীর সঙ্গে ব্যবহার করা হয়েছে তা নিন্দনীয়। এখন ট্যুইট করে দোষ ঢাকা যাবে না, কটাক্ষ দিলীপের।