তিন IPS-কে ডেপুটেশনে পাঠানো নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা রাজ্যের

তিন IPS-কে ডেপুটেশনে পাঠানো নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে। সুপ্রিম কোর্টে মামলা করার কথা ভাবছে রাজ্য। সেই ইঙ্গিতই দিয়েছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। তাঁর একটি ট্যুইটে সেই ইঙ্গিত মিলেছে। সুপ্রিমকোর্টে আগামী বুধবার মামলা করতে পারে রাজ্য সরকার। গত বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ডায়মন্ড হারবারে যাওয়ার পথে জে পি নাড্ডার কনভয়ে হামলা হয়। ওই দিন, বিজেপির সর্বভারতীয় সভাপতির নিরাপত্তার দায়িত্বে ছিলেন এই তিন আইপিএস অফিসার। এরপরই প্রবীণ ত্রিপাঠী, রাজীব মিশ্র ও ভোলানাথ পাণ্ডেকে ডেপুটেশনে চেয়ে নবান্নে চিঠি পাঠায় দিল্লি। আপত্তি জানিয়ে গত শনিবার পাল্টা চিঠি দেয় রাজ্য সরকার। যা নিয়ে চরমে পৌঁছয় কেন্দ্র-রাজ্য সংঘাত। রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার, আইপিএস-দের উপর এক্তিয়ার কার বেশি, এই নিয়ে শুরু হয় বিতর্ক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola