লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে পর্যবেক্ষক দলকে সহযোগিতা করা হবে: কেন্দ্রকে চিঠি রাজ্যের
কেন্দ্রীয় পর্যবেক্ষক দলকে সহযোগিতার আশ্বাস দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি পাঠাল রাজ্য। চিঠিতে উল্লেখ, রাজ্যে লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলকে সহযোগিতা করা হবে। একইসঙ্গে রাজ্যের পাঠানো চিঠিতে বলা হয়েছে, কেন্দ্রীয় দলকে পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতা করছে না, এ কথা সত্যি নয়। কেন্দ্রের নির্দেশ এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে চলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
Tags :
Cooperation Will Be Given Delegates Central Team WB Govt Central State Government MHA Letter Abp Ananda Bengal