West Bengal Election 2021: 'BJP ক্ষমতায় এলে বাংলা স্পেশাল প্যাকেজ পাবে', অমিত শাহর সঙ্গে সাক্ষাতের পর ঘোষণা রাজীবের

এদিন অমিত শাহের সঙ্গে বৈঠক সেরে বিজেপিতে যোগ দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'বাংলার মানুষের স্বার্থে উন্নয়ন দরকার। কেন্দ্রকে বাদ দিয়ে কোনও উন্নয়ন হয় না। ' আজকের আলোচনা সদর্থক হয়েছে। এমন দাবি করে অমিত শাহ ও কৈলাস বিজয়বর্গীয়কে ধন্যবাদ জানান তিনি। বাংলার জন্য বিশেষ প্যাকেজ চাই। এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সেই আবেদনে সাড়া দিয়েছেন অমিত শাহ বলে এদিন সংবাদ মাধ্যমকে জানান রাজীব বন্দ্যোপাধ্যায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola