রাজ্যে ফের গ্রেফতার সন্দেহভাজন জামাত জঙ্গি

রাজ্যে ফের গ্রেফতার সন্দেহভাজন জামাত জঙ্গি। বীরভূমের পাইকর থেকে নাজিমুল্লা ওরফে হাক্কানিকে পাকড়াও করল কলকাতা পুলিশের STF। পুলিশের দাবি ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে কম্পিউটার, ল্যাপটপ, প্রচুর জেহাদি বই ও লিফলেট। নাজিমুল্লার একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার প্রমাণও মিলেছে।  STF সূত্রে জানা গেছে, খাগড়াওয়ার কান্ডের পর এই নাজিমুল্লা সন্দেহের তালিকায় ছিল। সেই সময় তাকে NIA  জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেয়। তবে তার কাজকর্মের উপর নজর রাখছিল রাজ্য পুলিশ। এক মাস ধরে তার মোবাইল ফোনে নজরদারি চালানোর পর গ্রেফতার করা হয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola