বহরমপুর থেকে বারাসত, কড়া ভাবে পালিত হচ্ছে সাপ্তাহিক লকডাউন
সকাল থেকে কড়া ভাবে লকডাউন পালন করা হচ্ছে। জেলাজুড়ে সকাল থেকে রাস্তাঘাট সুনসান। বহরমপুরে সকাল থেকে রাস্তাঘাট ফাঁকা। দোকানের ঝাঁপ বন্ধ। উত্তর ২৪ পরগনার বারাসাতে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। পুলিশ রয়েছে রাস্তায়। রাস্তায় নামা গাড়িকে বেরোনোর কারণ জিজ্ঞাসা করছেন পুলিশকর্মীরা।