Subrata Mukherjee Press Meet: রাস্তা যত হবে, উন্নয়নের গতিও বাড়বে রাজ্যে, সাংবাদিক বৈঠকে মন্তব্য Subrata Mukherjee-র

আজ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। তিনি বলেন, "রাজ্যে ৪১টি সেতু তৈরির কাজ চলছে। বেলঘরিয়া ও কল্যাণী এক্সপ্রেসওয়ের মধ্যে ৬ লেনের কানেক্টর।" সেই ৬ লেনের উন্নত কানেক্টর তৈরিতে ২ হাজার ৩৪৫ কোটি খরচ হবে বলে জানান তিনি। এক্ষেত্রে কিন্তু কেন্দ্র সরকার কোনও সাহায্য করেনি, রাজ্য সরকারই সব কাজ করেছে, দাবি করেছেন সুব্রত মুখোপাধ্যায়। তাঁর মতে, "রাস্তা যত হবে, উন্নয়নের গতিও বাড়বে রাজ্যে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola