'খাঁ পদবি আর ব্যবহার কোরো না, ওটা আমার বংশ পরিচয়', স্ত্রী সুজাতাকে বললেন বিজেপি সাংসদ সৌমিত্র

অমিত শাহের (Amit Shah)-এর কলকাতা ছাড়ার এক দিনের মধ্যেই পদ্ম শিবিরে পাল্টা আঘাত তৃণমূল কংগ্রেসের (TMC)। এবার বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগদান করলেন সৌমিত্র খাঁয়ের (Soumitra Khan)-এর সুজাতা মণ্ডল খাঁ। এই বিষয়ে Soumitra Khan বলেন, 'তৃণমূল কংগ্রেস চুরি করত জানি, কয়লা চুরি করত, গরু চুরি করত, মেধা চুরি করত জানতাম কিন্তু ঘরের মা লক্ষ্মীকে চুরি করে নিয়ে যাবে এটা ভাবিনি। কারণ সুজাতা আমার কাছে ছিল মা লক্ষ্মীর মতো। যাই হোক ভালো থাকুক। বিজেপি পরিবারকেন্দ্রীক নয়। বিজেপি পরিবারতন্ত্রের বিরুদ্ধে। সেখানে স্বামী-স্ত্রীকে দুটো জায়গা দেওয়া যায় না। সেটা ওঁ জানে। আমায় যদি ওঁ বলতো আমায় সাংসদ পদ ত্যাগ করতে হবে আমি সেটাও করতাম। দলকে বলতাম। সুজাতা তুমি এগিয়ে চল। খাঁ পদবি আর ব্যবহার করো না। কারণ খাঁ আমার বংশ পরিচয়।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola