West Bengal Elections 2021: কবে কী হয়েছে, ডাস্টার দিয়ে মুছে ফেলুন, মনপ্রাণ খুলে কাজ করুন, সিইও-কে বললেন মুখ্য নির্বাচন কমিশনার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jan 2021 10:33 PM (IST)

‘কীভাবে এবারের শান্তিপূর্ণ ভোট করতে হবে, জানে কমিশন।’ সিইও-কে বললেন মুখ্য নির্বাচন কমিশনার, খবর সূত্রের। ‘কবে কী হয়েছে, ডাস্টার দিয়ে মুছে ফেলুন। মনপ্রাণ খুলে কাজ করুন, কমিশনের নির্দেশ মানুন।’ সিইও-কে বললেন মুখ্য নির্বাচন কমিশনার, খবর সূত্রের। কাল সকালে এডিজি আইনশৃঙ্খলার সঙ্গে বৈঠক। আজকের বদলে কাল সকালে নোডাল অফিসারের সঙ্গে বৈঠক। ৩ দিনের সফরে আজ রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। শুক্রবার দুপুর ১টায় নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক।