আরও কাছে 'উমপুন', বাইরে নয় বাড়িতে থাকুন' পরামর্শ মুখ্যমন্ত্রীর-সকালের শিরোনাম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 May 2020 07:30 AM (IST)

স্থলভাগের দিকে এগোচ্ছে সুপার সাইক্লোন উমপুন। আজ দিঘা, হাতিয়ায় মধ্যে সুন্দরবন লাগোয়া অঞ্চলে আছড়ে পড়তে পারে। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় ১৮৫ কিমি। কলকাতায় ঘন্টায় ১৩০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাজার বন্ধের অ্যাডভাইসারি আবহাওয়া দফতরের। আজ দুপুরের পর বাইরে না বেরোনোর পরামর্শ মুখ্যমন্ত্রীর।