Suvendu Adhikari at Nandigram: শুভেন্দু অধিকারীর সভায় যোগ দিতে যাওয়ার সময় বিজেপি কর্মীদের 'মারধর', 'ফল ভুগতে হবে', হুঁশিয়ারি বিজেপি নেতা শুভেন্দুর

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সভায় যোগ দিতে যাওয়ার সময় বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। অভিযোগ, বিজেপি সমর্থকদের তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। এমনকি অভিযোগ উঠছে ,কয়েকজন বিজেপি কর্মী নিখোঁজ। "এটা খুব খারাপ হচ্ছে, এর ফল ভুগতে হবে', হুঁশিয়ারি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। পাশাপাশি পুলিশকে রাজনীতির উর্দ্ধে উঠে কাজ করার পরামর্শ দেন তিনি। না হলে আন্দোলন তো আছেই, হুঁশিয়ারি শুভেন্দুর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola